ফুসফুসের সংক্রমণে হাসপাতালে হাবিব ওয়াহিদ

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৮:১৫

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ভালো নেই। ফুসফুসের সংক্রমণে ভুগছেন তিনি। রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন জনপ্রিয় এই তারকা। 

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী আজ দুপুরে ইত্তেফাক অনলাইনকে জানান, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাবিব। এখন তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। 

দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ।

ইত্তেফাক/বিএএফ