১.
ভাইভা বোর্ড:আপনি সাঁতার জানেন?
চাকরিপ্রার্থী:না স্যার।
ভাইভা বোর্ড:আপনি কী ভেবে তবে নৌবাহিনীতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন?
চাকরিপ্রার্থী:যারা বিমানবাহিনীতে চাকরি করে তারা কি উড়তে জানে?
২.
দুই বন্ধুর মাঝে কথা হচ্ছে—
তোরা ভাইবোন কজন রে...?
কেন? চল্লিশ জন।
কস কী! তোদের বাড়িতে আদমশুমারি আসে নাই?
আসছিল। তবে কোচিং সেন্টার ভেবে চলে গেছে!
আবু মো. ফজলে রোহান
নবগ্রাম, চৌদ্দগ্রাম, কুমিল্লা
