‘ক্যাপিটল ভবনে হামলার ঘটনা হৃদয়বিদারক’

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২১:৩১

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় নিরাপত্তারক্ষীর এক সদস্য ও হামলাকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, ক্যাপিটল ভবনে হামলার ঘটনা হৃদয়বিদারক। 

বার্তা সংস্থা রয়টার্সের জানায়, জো বাইডেন বলেন, আমি মার্কিন হামলার কথা জানতে পেরে হৃদয়বিদারক হয়ে পড়েছিলাম। এ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশের অফিসার উলিয়াম ইভানস নিহত হন। তিনি এবং সহযোদ্ধারা জীবন দিয়ে এই আক্রমণ রক্ষা করার চেষ্টা করেন। ইভানসের মৃত্যু এবং তার পরিবারের ক্ষতির জন্য দুঃখিত ও সমবেদনা জানাচ্ছি। 

স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) এক ব্যক্তি দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ক্যাপিটলের নিরাপত্তাবেষ্টনি ভাঙার চেষ্টা করেন। এরপর চালক নেমে নিরাপত্তারক্ষীদের ছুরি দিয়ে হামলা চালান। সেসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ছুরিকাঘাতের শিকার হন। এরপর পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে হামলাকারী নিহত হন। এরপর ক্যাপিটল ভবন এলাকায় লকডাউন জারি করা হয়। 

ইত্তেফাক/এএইচপি