তৈরি পোশাক খাতের বেতন বিতরণে এমএফএসের ভূমিকা শীর্ষক মতবিনিময়

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২১:৫৫

 

তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের বেতন বিতরণে ডিজিটাল পদ্ধতিতে বেতন প্রদানের অভিজ্ঞতা ও সম্ভাবনা নিয়ে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশ ‘মিট ইন্ডাস্ট্রি লিডার্স :ফিউচার অব পে-রোল ডিজিটাইজেশন ইন আরএমজি বিজনেস’ শীর্ষক একটি মতবিনিময় সভার আয়োজন করে। বিকাশের মাধ্যমে শ্রমিকদের বেতন বিতরণে পোশাক কারখানাগুলোর দক্ষতা কতটুকু বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে কী কী সেবা চালু হওয়া উচিত ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এই খাতের নেতৃস্থানীয় ব্যক্তি ও উদ্যোক্তারা।

অনুষ্ঠানে মতবিনিময় করেন জায়ান্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফারুক হাসান, অনন্ত গ্রুপের এমডি ইনামুল হক খান, এ জে গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ডিজাইনটেক্স গ্রুপের এমডি খন্দকার রফিকুল ইসলাম, টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব, বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম, চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। —প্রেস বিজ্ঞপ্তি