ইত্তেফাক রিপোর্ট
আগের সপ্তাহের মতো বিদায়ি সপ্তাহেও পতন হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহটিতে সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। আর সপ্তাহটিতে বিনিয়োগকারীরা সাড়ে ৪ হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে। জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ ৫ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৫৮ হাজার ৬৮০ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৪ হাজার ৭১৪ কোটি ৯ লাখ ৭৭ হাজার টাকা বাজার মূলধন হারিয়েছে।
বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৩৪৪ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯৮০ কোটি ২ লাখ ৩৯ হাজার ৫১৭ টাকা বা ৩২ দশমিক ৫৭ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮ কোটি ৮৪ লাখ ২৯ হাজার ৮৬১ টাকার।
ডিএসইতে বিদায়ি সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫০৭ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৫৮৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৬০১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৯৭২ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৯৪ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার ৩৮৬ টাকা কম হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০ দশমিক ৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ দশমিক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৭ দশমিক ৬০ পয়েন্ট বা ১ দশমিক ৮৬ শতাংশ কমে দাঁড়িয়ে ১ হাজার ২০২ দশমিক ৫৪ এবং ১ হাজার ৯৮৩ দশমিক ৩০ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩১ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৫১১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৫ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫৮৫ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৫৪ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৭৩ টাকা বা ১৫৪ শতাংশ কম হয়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮ দশমিক ১২ পয়েন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫৬ দশমিক ৪১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১০১ দশমিক ৯২ পয়েন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৭০ দশমিক ১৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ২০ দশমিক ১০ পয়েন্ট বা ১ দশমিক ৭১ শতাংশ এবং সিএসআই ১২ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ২০৩ দশমিক ০৬ পয়েন্টে, ১১ হাজার ৬০৩ দশমিক ৯৩ পয়েন্টে, ১ হাজার ১৫৫ দশমিক ৬০ পয়েন্টে এবং ৯৭৮ দশমিক ৫১ পয়েন্টে।
