তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশের নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামে হাটের অদূরে শাহী মসজিদ মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন ও কালের সাক্ষী হয়ে রয়েছে। জানা গেছে, ৯৩২ হিজরিতে (১৫২৬ খ্রি.) রাজা গৌর অধিপতি নাসির উদ্দিন নসরত শাহের সময়ে এটি নির্মাণ করা হয়। শিক্ষক আব্দুল গনি বলেন, ‘রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে রক্ষিত রয়েছে নওগাঁ শাহী মসজিদের তথ্য সংবলিত একটি শিলালিপি। সপরিবারে মসজিদটি দেখতে এসে অনেক মানুষের সঙ্গে জুমার নামাজ আদায় করেছি এখানে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, ‘শাহী মসজিদটি ঐতিহাসিক স্থাপনা। সরকারিভাবে এর উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।’
