বদলগাছীতে গ্রামীণ সড়ক বেহাল

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:০৮

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে কয়েকটি গ্রামীণ সড়ক বেহাল অবস্থায় আছে। ইটভাটার মাটি ও ইট বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাগুলোতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বেপরোয়া ট্রাক্টর চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের পাকা সড়কও বেহাল হয়ে পড়েছে। এবিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মোখলেছুর রহমান বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী রাস্তাগুলোতে ১৫ টনের বেশি লোড দেওয়া নিষেধ থাকলেও তা কেউ মানছে না। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২০ কিলোমিটার গ্রামীণ রাস্তা মেরামতের জন্য বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই কাজ শুরু করা হবে।’