জয়পুরহাটে অনাবাদি জমিতে শজনে চাষ

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:০৮

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বাড়ির পাশের অনাবাদি ও পতিত জমিতে হচ্ছে শজনে চাষ। সদর উপজেলার মোহাম্মাদাবাদ, বম্বু, ভাদসা, দোগাছী ও ধলাহার ইউনিয়নে ঘুরে দেখা গেছে, বাড়ির পাশে বারোমাসি শজনের চাষ হচ্ছে। সদর উপজেলার কাশিয়াবাড়ী এলাকার শজনে চাষি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বাড়ির সমনে রাস্তার দুই ধারে ১০টি শজনে গাছ লাগানো হয়েছিল। গত বছর ঐসব শজনের গাছ থেকে প্রায় ছয় মণ শজনে বিক্রি করা হয়েছে।’ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কায়সার ইকবাল বলেন, ‘শজনে বাড়ির পাশের অনাবাদি ও পতিত জমিতেও চাষ করা যায়। এই গাছের তেমন রোগ-বালাই নেই।’