গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে পেঁয়াজবীজ চাষে ঝুঁকছেন কৃষক। ভালো ফলনের আশা করছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে পেঁয়াজবীজ, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে চাষ হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান বলেন, ‘গত দুই বছরে পেঁয়াজবীজ চাষে সফল হওয়ায় কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন। ঈদুলপুর গ্রামের কৃষক আব্দুল আওয়াল বলেন, ‘পেঁয়াজবীজ কিছুদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।’ গোদাগাড়ী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘পেঁয়াজবীজ সহজে পাওয়ায় এ অঞ্চলে এর চাষ বৃদ্ধি পেয়েছে।’
