কাহারোলে আড়াই কেজি গাঁজাসহ গৃহবধূ গ্রেফতার

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:০৫

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোল উপজেলার বাইশপুর গ্রাম হতে আড়াই কেজি গাঁজাসহ এক গৃহবধূ গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে কাহারোল থানার এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাইশপুর গ্রামের বাবুল মিয়ার বাড়ির শয়ন ঘর হতে দুই কেজি ও গোয়ালঘর হতে আধা কেজি গাঁজা উদ্ধার করে। তাত্ক্ষণিক বাবুল মিয়ার স্ত্রী ইয়াসমিনকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। কাহারোল থানার এসআই মো. আব্দুর রহিম বলেন, শনিবার বাবুল ইসলাম ও তার স্ত্রী ইয়াসমিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। আসামি বাবুল পলাতক রয়েছে।