ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার ভিতশ্বর গ্রামের নৃপেন মণ্ডল নামের এক কৃষকের চার বিঘা জমির বোরো ধানে ঘাস মারা কীটনাশক স্প্রে করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত চাষি অভিযোগ করেন, ২৫ মার্চ থেকে ২৭ মার্চ ভোর রাতে দুর্বৃত্তরা তার জমিতে বিষাক্ত ঘাস মারা ওষুধ স্প্রে করে। এতে তার জমির ধান গাছ মরে পচে গেছে। শুক্রবার মাঠে গিয়ে এ অবস্থা দেখতে পান। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত চাষি মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
