মজুরি বৃদ্ধির দাবিতে কামারখন্দে তাঁত শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:০৬

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখেছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর দোগাছি গ্রামের ৫০০ তাঁত শ্রমিক। শনিবার দুপুরে তারা কামারখন্দ-নলকা আঞ্চলিক সড়কের দোগাছিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। শ্রমিকরা জানান, মজুরি বৃদ্ধি না করে বরং প্রতি থানে পাঁচ টাকা কম মজুরি দেওয়ার প্রস্তাব দেন তাঁত মালিকেরা। সব তাঁত মালিক এক হয়ে মজুরি কম দেওয়ার পাঁয়তারা করছে। আমাদের দাবি না মানা হলে আমরা কাজে যাব না। এদিকে স্থানীয় তাঁত মালিকেরা জানান, সুতা ও অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ায় শ্রমিকদের মজুরি কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।