মান্দা (নওগাঁ) সংবাদদাতা
করোনা ভাইরাসের ঝুঁকি সত্ত্বেও মান্দায় বাড়িতে কোচিং সেন্টার চালু রাখার দায়ে সামসুল হক নামের এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম এ অভিযান পরিচালনা করেন। ইউএনও আব্দুল হালিম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে বাড়িতে কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
