চন্দনাইশে বিশেষ অভিযানে আটক ৪

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:০৬

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ পুলিশ শনিবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চার জনকে আটক করেছে। আটককৃতরা হলো— গাছবাড়িয়া এলাকার মো. তারেক, আরিফ, উত্তর গাছবাড়িয়ার আবুল হাসনাত ও বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার মাহবুবুর রহমান। পরে এদেরকে কোর্টহাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেছেন।