আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় শনিবার দুপুরে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ভস্মীভূত হয়েছে। উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের খোকন মধু ও উজ্জ্বল মধুর বাড়িতে প্রথমে আগুন লাগে। খবর পেয়ে কোটালীপাড়া ও গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ছয়টি বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা রান্নার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয়দের ধারণা। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
