আইপিএলে করোনার হানা

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:১৬

আগামী ৯ এপ্রিল শুরু হবে আইপিএলের ১৪তম আসর। ইতিমধ্যে অনেক ফ্র্যাঞ্চাইজি অনুশীলন শুরু করে দিয়েছে। তবে দলগুলোর চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাস। টুর্নামেন্টে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কলকাতা নাইট রাইডার্সের নিতিশ রানার পর এবার করোনা আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট পান তিনি। চেন্নাই সুপার কিংসের এক সদস্যও করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান। গত রবিবার টিম হোটেলে যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা করিয়েছিলেন অক্ষর প্যাটেল। সেখানে নেগেটিভ রিপোর্ট এসেছিল। ঠিক পরের পরীক্ষাতেই পজিটিভ এসেছে তার। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।