আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:৪৫

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য এবং বিশ্বব্যাপী করোনা থেকে মানুষকে সুস্থ রাখার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির উদ্যোগে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার, সহসভাপতি খবির উদ্দিন আহম্মেদ, শহীদুল্যাহ পাটওয়ারী, মিজানুর রহমান, আমির হোসেন নান্নু, লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, যুগ্ম-সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, সহসাধারণ সম্পাদক ফারুক হোসেন হেলাল, হাসানুল কবির হাসান, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান, সহসাংগঠনিক জাহাঙ্গীর খান, আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সাহেব উল্যাহ, প্রচার সম্পাদক শাজাহান, ক্রীড়া সম্পাদক নান্নু পাটুয়ারী, আইন বিষয়ক সম্পাদক কাজী জসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুছ ছাত্তার, সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, নির্বাহী সদস্য ওমর ফারুক, আব্দুর রহিম, এম জাহান কবির শিপু, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মনির তালুকদার, কার্যকরী সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি সাদেকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক খোকন, ঢাকা জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি মিয়া মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্য নেতৃবৃন্দ। —সংবাদ বিজ্ঞপ্তি