‘বঙ্গবন্ধুকে লেখা চিঠি’ বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:৪৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পিপিএমআই রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘বঙ্গবন্ধুকে লেখা চিঠি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শিক্ষার্থীরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চায়, তাদের সেই ভাবনা, তাদের স্বপ্ন জানিয়ে বঙ্গবন্ধুকে লেখা চিঠি নিয়ে বইটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও বইয়ের প্রধান সম্পাদক মেজর মোহাম্মদ শরীফ উজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েব। অনুষ্ঠান পরিচালনা করেন বইয়ের সম্পাদক ও প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ফারহানা মির্জা । উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক মো. ইসহাক, অভিভাবক প্রতিনিধি মো. হোসেন লিটন প্রমুখ।