নতুন চ্যালেঞ্জের মুখে চীনের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২১:৫৫

আলিবাবা, টেনসেন্ট ও বাইদুর মতো বড় চীনা প্রযুক্তি কোম্পানিগুলো নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে, তা হচ্ছে এন্টি ট্রাস্ট রেগুলেটরস। এটা বেইজিংয়ের জন্য একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি চীনের কারিগরি খাতের প্রবৃদ্ধিকে বাধা দিতে পারে।

শনিবার (৩ এপ্রিল) এ খবর দিয়েছে ফ্রন্টিয়ার পোস্ট। বলা হয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার বিরুদ্ধে তদন্ত চলছে রেগুলেটরস। তাদের বিরুদ্ধে প্রতিযোগীদের ব্যবসা চেপে ধরার অভিযোগ আছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের এক বিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

উইচ্যাট তৈরি করা প্রতিষ্ঠান টেনসেন্টও সম্প্রতি চীনে এন্টি ট্রাস্ট রেগুলেটরসকে বড় অঙ্কের জরিমানা দিয়েছে। বাইদুও একইভাবে জরিমানার স্বীকার হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসলে চীনের শাসক দল চাচ্ছে না কোনো কোম্পানি বা ব্যক্তি তাদের চেয়ে বড় হয়ে উঠুক। এসব জরিমানা কব্জির ওপর চড় মাত্র, কোনো সত্যিকারের হুমকি নয়। তবে যদি পলিটব্যুরো জরিমানা বৃদ্ধি অব্যাহত রাখে এবং ভবিষ্যতের এমঅ্যান্ডএ ডিলগুলি বা আলিবাবার পরিকল্পনার মতো বিশাল আইপিওকে অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে এসব কোম্পানি আসলেই আর বড় হতে পারবে না।

ইত্তেফাক/এসএ