আলী হাবিব
পলিটিক্সের পাপ
দুধকলা দিয়ে ঘরে পোষা হয়
বিষধর কাল সাপ।
একে ওকে তাকে দুষছেন!
হয়তো আপনি নিজের ঘরেই
বিষধর সাপ পুষছেন।
বুকে হাত দিয়ে বলুন, আপনি
ওদের সঙ্গে নেই।
বাস্তবতাটা এই—
এ কথা বলার সাহস আপনি
হারিয়ে আছেন বসে
চোখের সামনে এভাবেই যায়
আদর্শবাদ ধসে।
দুঃসময়ের মুখে
কারো কারো মুখে ভাবটা এমন
আছে তারা কত সুখে!
এটা ঘোরতর পাপ
সামাজিক অভিশাপ!
