আপনার রাশিফল

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৯:৫২

মুহম্মদ আনিসুল হক

৫ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২১ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টায় এবং সূর্যাস্ত ৬টা ১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: পান্না ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনামের আশঙ্কা আছে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অসুস্থবোধ করতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না ।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে বলুন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। মন ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পড়াশোনায় আনন্দ পেতে পারেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে।  বাড়িতে অতিথি আসতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে  অন্যের মন জয় করা সহজ হতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বড় ভাইবোনদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। আয়-উপার্জন বাড়তে পারে।