বিনোদন রিপোর্ট
এদেশে ডিজিটাল প্লাটফর্মে সবচেয়ে জনপ্রিয় এফএম স্টেশন জাগো এফএম। সম্প্রতি ইউটিউবের পক্ষ থেকে দেশের প্রথম কোনো এফএম স্টেশন গোল্ডেন প্লে বাটন অর্জন করলো। মাত্র ৫ বছর বয়সী এই এফএম স্টেশনটির এত দ্রুততার সঙ্গে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়াটাও একটা রেকর্ড। এই অর্জন প্রসঙ্গে জাগো এফএম-এর স্টেশন হেড জনপ্রিয় আরজে উদয় চৌধুরী বলেন, ‘এটা সম্ভব হয়েছে আমাদের টিমওয়ার্কের মাধ্যমে। কারণ আমরা সবসময় শ্রোতাদেরকে প্রাধান্য দিয়েই পথ হেঁটেছি। এছাড়া বছরজুড়ে বিভিন্ন ইভেন্ট, বিশেষ করে আরজে হান্ট নিয়ে তরুণদের ভেতরে ভীষণ কৌতুহল লক্ষ্য করেছি। সেদিক থেকে আমাদের এই অর্জনের জন্য প্রথম কৃতজ্ঞতা আমাদের ডিজিটাল প্লাটফর্মের দর্শক-শ্রোতাদের। আর প্রতিষ্ঠানের একটি মাইলফলকে পৌঁছালে এর দায়িত্বের ভারটাও নিতে হয়। সেকারণে এ বছর ঈদ থেকে অনুষ্ঠানের আঙ্গিকসহ অনেককিছুতেই পরিবর্তন আনার চেষ্টা করছি।’
উল্লেখ্য, গত কয়েকবছর ধরে জাগো এফএমটির ভূত স্টেশন, লাভস্টোরি, রাতাড্ডাসহ ঈদ স্পেশাল নাটকগুলো দর্শক-শ্রোতার কাছে দারুণ জনপ্রিয় পায়।
