গোবিন্দ করোনায় আক্রান্ত

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২১:৪৩

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। আপাতত নিজের বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। বাড়ির অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের ফলাফল নেগেটিভ এসেছে। ভারতীয় গণমাধ্যমকে তথ্যগুলো জানিয়েছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। কয়েকদিন আগে তিনিও করোনা থেকে সুস্থ হয়েছেন। 

গণমাধ্যমকে সুনীতা বলেন, রবিবার (০৪ এপ্রিল) করোনা পরীক্ষা ফল হাতে পান গোবিন্দ। তাতে পজেটিভ এসেছে। বাড়ি থাকলেও চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন তিনি।

গোবিন্দর আগে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। টুইট করে খবরটি জানিয়েছেন তিনি নিজেই। গোবিন্দর মতো অক্ষয়ও আইসোলেশনে আছেন। বাড়িতেই তার চিকিৎসা চলছে।

ইত্তেফাক/বিএএফ