এই তো সেদিনের কথা—করোনায় ছুটিতে বাড়িতে এলাম সাতদিনের জন্য; ভাগ্যের কী নির্মম পরিহাস সাতদিন আজ প্রায় তেরোমাসে রূপান্তরিত হতে চলেছে। আমি আবার ফিরতে চাই চিরচেনা ব্যস্ততম সেই শহরে যে শহরের সঙ্গে জড়িয়ে আছে আমার হাজারো স্মৃতি—রূপকথার গল্প ও সাফল্যের চাবিকাঠি। কবে ফিরব আমার প্রিয় শহরে, আবার চলতে ঘুরতে পারব অবাধে, খুঁজতে পারব আমার হারানো স্মৃতিগুলোকে এবং পৌঁছাব কাঙ্ক্ষিত লক্ষ্যে? আমি ফিরতে চাই সেই শহরে।
শাওন হোসেন
শিক্ষার্থী, ঢাকা কলেজ
