বিল পরিশোধের পরও শত শত আবাসিক সংযোগ বিচ্ছিন্ন কেন!

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৩১

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কমপক্ষে চার গ্রামের তিন শতাধিক আবাসিক গ্রাহকের গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছেন ভিজিল্যান্স দলের সদস্যরা। এ সময় গ্রাহকরা সর্বশেষ বিল পরিশোধের নমুনাসহ বিল বই প্রদর্শন করে সংযোগ বিচ্ছিন্ন করা ঠেকাতে চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।  জানা যায়, সংযোগ নেওয়ার পর তাঁদের প্রত্যেকের নামে বিল পরিশোধের বই দেওয়া হয়। সে হিসেবে তাঁরা প্রতি মাসেই গ্যাস বিল নিয়মিত পরিশোধ করে আসছিলেন। ভিজিল্যান্স দলের সদস্যদের বক্তব্য—তাঁদের সংযোগ অবৈধ, তবে বিল বই বৈধ। এদিকে ক্ষতিগ্রস্ত সংযোগ গ্রাহকরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের বৈধ ঠিকাদার সংযোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির অনুকূলে প্রতি মাসে বিল পরিশোধ করছেন, এই প্রক্রিয়া বছরের পর বছর চলার পর হঠাত্ কীভাবে অবৈধ হয়ে গেল বিষয়টি বুঝে উঠতে পারছেন না। পরিশেষে, বিষয়টি তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বলে আশা করি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০