আড়াইহাজারে রোজিনা হত্যা মামলার আসামি ইউপি সদস্য লিটন গ্রেফতার

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৩৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ গৃহবধূ রোজিনা (২৭) হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত আসামি কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য লিটনকে (৪৫) গ্রেফতার করেছে। রবিবার সকালে আড়াইহাজার পৌড়সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১২টায় লিটন মেম্বারকে আড়াইহাজার বাজার থেকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের বাবুলের স্ত্রী দুই সন্তানের জননী রোজিনাকে হত্যার দায়ে নিহতের স্বামী বাবুল হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলার গ্রেফতারি পরোয়ানা বলে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।