রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪০

আফসার হোসেন মিয়া

সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফসার হোসেন মিয়া (৮৫) গত শনিবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার একমাত্র ছেলে শরিয়তপুর ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। বাদ-আসর সৈয়দপুরের হাজি কলোনি ঈদগা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী জগদিশপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।