তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে গোখাদ্য, বিশেষ করে খড়ের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন খামারি ও গৃহস্থরা। খামারি আবুল কালাম ও গৃহস্থ বাবলু মিয়া বলেন, বিগত বন্যার সময় গরুর খড়ের সংকট দেখা দেয়। যা এখন তীব্র আকার ধারণ করেছে। আশপাশের উপজেলাগুলো থেকে এক ভ্যান খড় ভাড়াসহ সাড়ে ৩ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আর এম ও সোহেল বলেন, আর কয়েক দিন পর বোরো ধান কাটা শুরু হবে। তখন এ সংকট কেটে যাবে। বর্তমানে গোখাদ্য হিসেবে ধানের গুঁড়া খাওয়ানো যেতে পারে।
