যশোর অফিস
যশোরের অভয়নগর উপজেলায় পাওনা ২৫ টাকা না দেওয়ায় ভ্যানচালক শুকুর আলীকে (৫৫) রেঞ্জ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ধোপাদি গ্রামের দপ্তরীপাড়ায় টিটু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ধোপাদি গ্রামের দপ্তরীপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে। নিহতের ভাই মকবুল হোসেন জানান, ঐ গ্যারেজের সামনে গেলে পাওনা ২৫ টাকা নিয়ে শুকুর আলীর সঙ্গে টিটুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইদু ফকিরের ছেলে টিটু ফকির শুকুরকে রেঞ্জ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. শুভ্রপ্রসুন মুখার্জী জানান, মৃত অবস্থায় ভ্যানচালক শুকুরকে হাসপাতালে আনা হয়েছে। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, হত্যাকারীকে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।
