জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে দশমিনায় নৌকাবাইচ

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪৪

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

দশমিনা উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে তেতুলিয়া নদীতে নৌকাবাইচ হয়েছে। রবিবার বিকালে জেলেদের সচেতন করতে উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে তেতুলিয়া নদীতে স্থানীয় জেলেরা নৌকা নিয়ে বাইচে অংশ নেন। এর আগে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা সদরে র্যালি ও আলোচনাসভা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজীজ।