চন্দ্রদ্বীপ সাউথ জোনের বড় জয়

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪৯

বাংলাদেশ গেমস ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ক্রিকেট ডিসিপ্লিনে পুরুষ বিভাগের খেলায় জয় পেয়েছে চন্দ্রদ্বীপ সাউথ জোন। গতকাল বরিশালের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চট্টলা ইস্ট জোনকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চন্দ্রদ্বীপ সাউথ জোন। বরেন্দ্র নর্থ জোনের কাছে প্রথম ম্যাচে হেরেছিল তারা।

আগে ব্যাট করে চট্টলা ইস্ট জোন ৪৮.৩ ওভারে ১৬৮ রানে অলআউট হয়। মুস্তাফিজুর রহমান ৪৪, রেদওয়ান হোসেন ৩১, আহমেদ শরীফ ২৩, হূদয় দে ১৪, মইনুল হাসান ১৩, আশরাফুল ইসলাম ১২, রিহাদ খান ১১ রান করেন। সাউথ জোনের রাশেদুর ইসলাম ৪টি, হাসিব হাওলাদার, নুরুল হাসান ২টি করে, মারুফ হোসেন, শাহরিয়ার সাকিব ১টি করে উইকেট নেন।

জবাবে ৩৮.২ ওভারে ২ উইকেটে ১৭০ রান তুলে ম্যাচ জিতে নেয় সাউথ জোন। ওপেনার রিজওয়ান অপরাজিত ৭১ রান করেন। সোহাগ আলী অপরাজিত ৫০, হাবিবুর রহমান ৩৯ রান করেন। ইস্ট জোনের আহমেদ শরীফ ও মাজহারুল হক ১টি করে উইকেট নেন। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে সাউথ জোনের রাশেদুর ইসলাম ম্যাচ সেরার পুরস্কার পান।