স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের বাস্কেটবল প্রতিযোগিতার পুরুষ বিভাগের খেলা গতকাল শুরু হয়েছে। গতকাল বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দীন প্রতিযোগিতার উদ্বোধন করেন। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে দিনের প্রথম খেলায় বাংলাদেশ নৌবাহিনী ১২৮-৪০ পয়েন্টের ব্যাবধানে গাজীপুর জেলা দলকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ সেনা বাহিনী দল ১১১-২৩ পয়েন্টে যশোর জেলা দলকে পরাজিত করে। দিনের তৃতীয় খেলায় খুলনা জেলা দল ৫৮-৫৫ পয়েন্টের ব্যাবধানে ঢাকা জেলা দলকে পরাজিত করে।
