শিরোপার ঘ্রাণ পাচ্ছে ইন্টার

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৫০

স্পোর্টস ডেস্ক

জুভেন্তাস ব্যতীত অন্য কোন দল শেষবার সিরি’আ জিতেছে ২০১০-১১ মৌসুমে। এরপর টানা নয় বার লিগ জেতা জুভেন্তাসকে এক দশক পর সিংহাসনচ্যুত করার পথে গত শনিবার আরেকটি গুরুত্বপূর্ণ কদম ফেলেছে অ্যান্তনিয়ো কন্তের ইন্টার মিলান। রোমেলু লুকাকুর একমাত্র গোলে এদিনে বোলোনিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার। আর দিনের শুরুতে এসি মিলান ও জুভেন্তাস ড্র করার পর এই জয়ে সবাইকে ছাপিয়ে টেবিলের শীর্ষে আট পয়েন্টের ব্যবধান তৈরি করেছে লুকাকুরা।

বোলোনিয়ায় ম্যাচের ৩১তম মিনিটে আলেসান্দ্রো বেস্তনির ক্রস থেকে করা লুকাকুর হেড স্বাগতিক গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে পা ছুঁইয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন লুকাকু।