ইন্দুরকানী (পিরোজপুর) :গতকাল বালিপাড়ায় জাতীয় পার্টি-জেপির আয়োজনে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় জেপি নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার, শহিদুল আলম দোদুল, কাউসার উদ্দিন আহমেদ দুলাল, এনামুল কবির, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আখতারুজ্জামান প্রমুখ —ইত্তেফাক