লকডাউনে ইসির কার্যক্রম সীমিত পরিসরে চলবে

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০০:৩৭

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) সব পর্যায়ের অফিসে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার ইসির সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিনুর রহমান মিঞা স্বাক্ষরিত করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে দাপ্তরিক কার্য সম্পাদন বিষয়ে নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের দপ্তরসমূহ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের স্মারকের আলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জরুরি দাপ্তরিক কার্য সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলের মাধ্যমে সম্পাদন করতে হবে।