ইনসাবের নতুন কমিটি

সভাপতি রবিউল সম্পাদক রাজ্জাক

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০০:৩৭

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর ৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রবিউল ইসলামকে সভাপতি, আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক, মিজানুর রহমান বাবুলকে কার্যকরী সভাপতি ও আলী হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গতকাল রবিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি এ নতুন কমিটি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, মহিলা সম্পাদিকা শাহিদা পারভীন শিখা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব সিরাজুল ইসলামসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশের ইমারত নির্মাণ খাতে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বড় সংগঠন ইনসাব।