সম্পদের হিসাব দাখিল না করায় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদক সূত্র জানায়, দুদকের অনুসন্ধানে পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে সম্পদের হিসাব চেয়ে তাকে নোটিশ দেওয়ার পরও তিনি তা আমলে নেননি এবং অদ্যাবধি দুদকের দেওয়া নোটিশের কোনো জবাব দেননি। ফলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় কমিশন। এরই ধারাবাহিকতায় দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় গতকাল মামলাটি দায়ের করা হয়।
