করোনা টিকা নেওয়ার প্রায় দুই মাসের মধ্যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
এর আগে তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনা টিকা আনুষ্ঠানিক উদ্বোধনকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন। রবিবার দুপুরে মেহের আফরোজ চুমকি এমপির করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন ঐ সংসদ সদস্যের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মো. মাজেদুল ইসলাম সেলিম।
তিনি গত ২ এপ্রিল করোনা পরীক্ষার নমুনা দেন। পরদিন নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তিনি হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিত্সকের তত্ত্বাবধানে চিকিত্সা নিচ্ছেন। তবে শারীরিকভাবে তিনি এখন সুস্থ আছেন। তিনি তার রোগমুক্তির জন্য নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
