তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বধীন সম্মিলিত পরিষদের বেশিরভাগ পরিচালক পদে জয় পেয়েছেন। ফলে আগামী ১৬ এপ্রিল পরিচালকদের ভোটে সভাপতিসহ তার নেতৃত্বে পরিচালনা পর্ষদ গঠন হতে যাচ্ছে। গত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনানুষ্ঠানিক ফলাফলে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ৩৫ পরিচালক পদের বিপরীতে ২৪টিতে জয়ী হয়েছে। আর ফোরাম জয়ী হয়েছে ১১ পরিচালক পদে। ফলে আগামী দুই বছরের জন্য ফারুক হাসানের নেতৃত্বাধীন প্যানেলের পরিচালনা বোর্ড দায়িত্ব পালন করবে। ২ হাজার ৩১৪ ভোটারের মধ্যে ১ হাজার ৯৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
