ইন্দোনেশিয়ায় একটি মাছ ধরার নৌকার সঙ্গে কার্গো জাহাজের সংঘর্ষে ১৭ জেলে নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির জাভা দ্বীপে এই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শনিবারের ওই দুর্ঘটনার পর মাছ ধরার নৌকার ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়। কিন্তু ওই নৌকার ১৭ সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ৩২ জন আরোহী ছিলেন। নিখোঁজদের উদ্ধার করতে এখনও অভিযান চলছে। একটি উদ্ধারকারী জাহাজ লোকজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে।
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই জাহাজ ও মাছ ধরার নৌকায় ইন্দোনেশিয়ার পতাকা ছিল। তবে দুর্ঘটনায় কার্গো জাহাজটির কোনও ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএইচপি
