বর্তমান সময়ে অন্যতম আলোচিত বিষয় হলো সাইবার সিকিউরিটি। এই ব্যাপারে জানার বা সাইবার সিকিউরিটি বিষয়ে দক্ষ হওয়ার জন্য তরুণ শিক্ষার্থীদের মধ্যে কৌতুহল বেশি। সেই বিষয়টিকে মাথায় রেখে সাইবার সিকিউরিটি বিষয়ে একটি গাইড লাইন দিতে তরুণ লেখক সাফ্ফাত আহম্মদ খান এবারের বই মেলায় নিয়ে এসেছেন সাইবার সিকিউরিটি নিয়ে একটি ব্যাতিক্রমধর্মী বই ‘গল্পে কল্পে সাইবার সিকিউরিটি’।
বইটিতে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং-এর বিষয়গুলো গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে যাতে একজন পাঠক খুব সহজেই সাইবার সিকিউরিটির ব্যাপারগুলো আয়ত্বে আনতে পারেন এবং সাইবার সিকিউরিটি শিক্ষার একটি গাইডলাইনও পেতে পারেন।
বইটিতে নেটওয়ার্কিং, ওয়েবসাইট হ্যাকিং, পেনিট্রেশন ল্যাব, হার্ডড্রাইভ ফরেনসিক, ডাটা রিকভারি, রুটকিট, ম্যালওয়্যার এনালাইসিস, ওপেন সোর্স ইনটেলিজেন্ট, ক্রিপ্ট্রোগ্রাফিক হ্যাশ ফাংশন, ক্যাপচার দ্যা ফ্ল্যাগ ইত্যাদি বিষয় নিয়ে সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে।বইটি পাওয়া যাচ্ছে ঢাকার অমর একুশে বইমেলা ২০২১-এর তিউড়ি প্রকাশনীর ৫২ নম্বর স্টলে। এছাড়াও অনলাইনে রকমারি ডট কম, সিটিজি লাইব্রেরি ডট কম এবং বাংলাবইমেলা ডট কমেও পাওয়া যাচ্ছে বইটি।
