মুহম্মদ আনিসুল হক
৬ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২৩ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২২ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: মঙ্গল ও শুক্র। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
উন্নয়নমূলক কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করে সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতার শরীর-স্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। কোনো দর্শনীয় স্থানে ঘুরতে যেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। নতুবা সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অংশীদারি ব্যবসায় সাফল্য পেতে পারেন। প্রেম-ভালেবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। পরিমিত আহার করার চেষ্টা করুন। চিকিত্সকের পরামর্শ নিলে ভালো করবেন ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মনের মানুষকে মনের কথা খুলে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। অতিথি আপ্যায়নে ব্যয়াধিক্য দেখা দিতে পারে। মূল্যবোধ বজায় রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। মানসিক প্রশান্তি বজায় থাকবে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। আর্থিক দিক ভালো থাকতে পারে।
