বিনোদন ডেস্ক
আগমী ৯ এপ্রিল মুক্তি পাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ইলিয়ানা ডি’ ক্রুজের নতুন বলিউড সিনেমা ‘দ্য বিগ বুলস’। সিনেমাটিতে অভিষেক বচ্চনের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। এরইমধ্যে সিনেমাটি ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে বলিপাড়া। ‘বারফি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘পাগলপান্টি’র মতো ইলিয়ানার এই সিনেমাটিও দারুণ ব্যবসা করবে বলে মনে করছেন অনেকে। এছাড়া দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র নিজের ঝুলিতে পুড়েছেন এই অভিনেত্রী। তবে এত এত সাফল্যের পরও কোনো সিনেমাতে অভিনয় করে নিজেকে তৃপ্ত করতে পারেননি তিনি। তিনি মনে করেন, নিজের মনের মতো কাজ করা হয়নি, এর চেয়ে ভালো কিছু করে দেখানোর যোগ্যতা তার রয়েছে। ইলিয়ানা বলেন,‘আমার মনের মতো কাজ এখনো করতে পারিনি। সত্যি আমার ক্যারিয়ার নিয়ে আমি তৃপ্ত নই। বেশিরভাগ সিনেমাই আমার পছন্দের নির্মিত হয়নি। কিন্তু আমি মনে করি আরো ভালো কিছু করার মতো যোগ্যতা আমার রয়েছে।’
