আমি সিনেমায় অভিনয় করবো না, তা তো কোথাও বলিনি। আমাকে একটা ভালো গল্প নিয়ে এসে কোনো পরিচালক যদি বলেন, তাহলে কেন করবো না। এর মধ্যে কাজী হায়াত্ সাহেব একটা ভালো গল্পের কথা বলেছিলেন, কেন যেন হলো না কাজটা। একজন পরিচালককে তো বলতে হবে, আলমগীর ভাই, এই গল্প আপনার জন্য লিখেছি, আপনি আসেন। সবাই নতুন করে ভাবছে। আমাদেরও নতুন করে ভাবতে হবে। ছবি চললো কী চললো না, সেটা ভিন্ন ব্যাপার।
সিনেমায় একই ধরনের গল্প ও নিজের অভিনয় প্রসঙ্গে অভিনেতা আলমগীর
