দক্ষিণ বনশ্রীতে পানির সংকট

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:০৪

পানির অপর নাম জীবন; পানি ছাড়া জীবন ধারণ করা খুবই কঠিন। এই পানির সংকটের মধ্য দিয়েই ক’দিন ধরে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী আবাসিক এলাকাবাসী দিন গুজরান করছেন। অজু-গোসলসহ রান্নাবান্নার প্রয়োজনীয় পানিটুকু পাচ্ছেন না। বিশেষ করে দক্ষিণ বনশ্রীর এইচ ব্লকের বাসিন্দারা পানির তীব্র সংকটে রয়েছেন। ওয়াসার পানির সরবরাহ লাইনে পর্যাপ্ত পানি না থাকায় টানা মোটর দিয়েও পানি পাওয়া যাচ্ছে না। যার দরুন এলাকাবাসী পানির কষ্টে দুর্ভোগ পোহাচ্ছেন। এ অবস্থায়, ঢাকা ওয়াসার কাছে সনির্বন্ধ আবেদন এই যে, দক্ষিণ বনশ্রী এলাকাবাসীর পানির কষ্ট  লাঘবে জরুরি পদক্ষেপ নিন।

দেলওয়ার বিন রশিদ

দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা ১২১৯