বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:০৪

ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য রয়েছে। ৪ মার্চ ২০০০-এ তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ফলক উন্মোচন করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঢাকার সমস্ত গুরুত্বপূর্ণ স্থান পরিপাটি করে সাজানো হলেও গুলিস্তানের বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভটির ঝরনার চক্রাকার জায়গাটি আবর্জনায় পরিপূর্ণ! বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকে স্মৃতিস্তম্ভটির এমন দুরবস্থা আসলেই বেমানান। অবশেষে বলব, স্মৃতিস্তম্ভটির চারপাশ আবর্জনামুক্ত করা হোক।

কাউছার আহমেদ তুষার

এন সি সি ব্যাংক লিমিটেড, মতিঝিল, ঢাকা