সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রসিদের ইন্তেকাল

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:০৬

সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রসিদ (৭৫) গত রবিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এবং তথ্য অধিদপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।