চাটমোহরে বিনা হালে রসুন আবাদে ভালো ফলন

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:০৯

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে চলতি মৌসুমে বিনা হালে ৬ হাজার ২০০ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদ-উদ দৌলা জানান, আমন ধান কাটার পর জমি থেকে আগাছা পরিষ্কার করে মাটি ভেজা থাকতেই সার দিয়ে রসুনের বীজ রোপণ করতে হয়। এরপর খড় দিয়ে জমি ঢেকে দিতে হয়। এক মাস পর সেচ দিয়ে সার দিতে হয়। ১০০ দিনের মধ্যে রসুন ঘরে ওঠে। ধানকুনিয়া গ্রামের চাষি আবদুল গণি জানান, লাভ হওয়ায় রসুন আবাদে ঝুঁকছেন চাষিরা। কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, লাভ হওয়ায় কৃষকরা রসুন আবাদে ঝুঁকছেন।