নববধূর লাশ উদ্ধার

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:১০

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

পাঁচবিবিতে ফারহানা আক্তার জুলি (১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার গণেশপুর গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।