আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে অনলাইন শপিং ব্র্যান্ড ‘টাঙ্গন’ তাদের বিভিন্ন ধরনের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে। এর পাশাপাশি রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। এ অফারটি চলবে ঈদ পর্যন্ত। স্বল্পমূল্যে চামড়াজাত পণ্য বিক্রির প্রতিশ্রুতি নিয়ে গত বছরের পহেলা ফাল্গুন যাত্রা শুরু করে ‘টাঙ্গন’। টাঙ্গনে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির লেদারের ফরমাল সু, লোফার, বেল্ট, লেডিস ব্যাগ-পার্স, ওয়ালেট থেকে শুরু করে চাবির রিংও। রয়েছে বিভিন্ন মডেলের স্পোর্টস সু’র বিপুল সংগ্রহ। ফেসবুকসহ অনলাইনের সবকটি প্ল্যাটফরমে টাঙ্গনের ঠিকানা ‘tangoonbd’। এ ছাড়া ০১৪০৪৭০৮০৯০ নম্বরে কল করেও পণ্যের অর্ডার দেওয়া যাবে। চাইলে যে কেউ টাঙ্গনের সংগ্রহ সরাসরি দেখেও বেছে নিতে পারবেন পছন্দের পণ্যটি। লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ার ও টাঙ্গনের সহপ্রতিষ্ঠাতা খায়রুল হুদা ওহি জানান, ঈদ উপলক্ষ্যে তাদের কালেকশন আরো সমৃদ্ধ করা হয়েছে। সব পণ্যের গুণগত মান ধরে রাখতে তারা বদ্ধপরিকর। —প্রেস বিজ্ঞপ্তি
